🎉 প্রথম সার্ভিসেই পেয়ে যান সর্বোচ্চ ২০% ছাড়! আজই অর্ডার করুন · Fixed Price · NID Verified Helper
বসুন্ধরা · গুলশান · বনানী · বাড়িধারা

অপরিচিত সার্ভিসম্যান
ডাকতে ভয়?

বাড়িতে কাউকে ডাকার আগে যে ভয়টা লাগে — সেটা শেষ করতে এসেছি আমরা।

🪪 NID Verified
💰 Fixed Price
✅ ৭ দিনের Warranty
⚡ দ্রুত সার্ভিস
WhatsApp
৫.০★ রেটিং
১০০+অর্ডার সম্পন্ন
৭ দিনWarranty

🔒 ১৫ মিনিটে কনফার্মেশন · কোনো advance payment নেই

কেন আমরা বিশ্বস্ত?
🪪

NID Verified Helper

প্রতিটি Helper-এর জাতীয় পরিচয়পত্র যাচাই করা হয়েছে

🔒

Fixed Price, কোনো চমক নেই

কাজের আগেই দাম জানবেন। পরে এক পয়সাও বাড়তি নেই

🛡️

৭ দিনের Warranty

কাজে সমস্যা হলে বিনামূল্যে ঠিক করে দেওয়া হবে

কীভাবে কাজ করে?

মাত্র ৩টি ধাপে পান বিশ্বস্ত সার্ভিস

📋

অর্ডার করুন

আপনার প্রয়োজনীয় সার্ভিস বেছে নিন। Fixed Price দেখুন। ফর্ম পূরণ করুন।

🛡️

আমরা Helper পাঠাই

আমাদের NID Verified প্রশিক্ষিত Helper নির্ধারিত সময়ে আপনার দরজায় পৌঁছাবে।

কাজ সম্পন্ন + Warranty

কাজ শেষে পাবেন ৭ দিনের Warranty। কোনো সমস্যা হলে আমরা দায়িত্ব নেব।

কেন HelpLagbe বেছে নেবেন?

Fixed Price, Verified Team — অন্য সার্ভিস থেকে কোথায় আলাদা আমরা

🪪

NID Verified

প্রতিটি Helper-এর জাতীয় পরিচয়পত্র ও NID ভেরিফিকেশন করা হয়েছে। আপনি আগে থেকেই জানবেন কে আসছে।

💰

Fixed Price, কোনো চমক নেই

কাজের আগেই দাম জানবেন। পরে কোনো বাড়তি চার্জ নেই। সব গ্রাহকের জন্য একই দাম।

🛡️

৭ দিনের Warranty

কাজে সমস্যা হলে ৭ দিনের মধ্যে বিনামূল্যে ঠিক করে দেওয়া হবে। কোনো প্রশ্ন ছাড়াই।

আমাদের পরিচয়

আমরা শুধু সার্ভিস
দিচ্ছি না —
বিশ্বাস ফিরিয়ে
দিচ্ছি

ঢাকার প্রতিটি পরিবার একটাই চায় — বাড়িতে কাউকে ডাকলে যেন মনে শান্তি থাকে। কিন্তু বাস্তবে? অপরিচিত মুখ, অজানা দাম, কাজের পরে আর খোঁজ নেই।

HelpLagbe সেই ভয়টাকে শেষ করতে এসেছে। আমরা বিশ্বাস করি — ছোট কাজেও বড় স্বস্তি পাওয়া প্রতিটি মানুষের অধিকার।

১০০%
Verified Helper
৭ দিন
Warranty
৪ এলাকা
সার্ভিস জোন
🎯
আমাদের লক্ষ্য
বাংলাদেশের প্রতিটি পরিবারের কাছে নির্ভরযোগ্য হোম সার্ভিস পৌঁছে দেওয়া — যেখানে দাম স্বচ্ছ, মানুষ বিশ্বস্ত।
🤝
Helper-দের প্রতি আমাদের দায়িত্ব
আমাদের Helper-রা মর্যাদার সাথে কাজ করুক এবং ন্যায্য আয় পাক — এটা আমাদের প্রতিশ্রুতি।
🌱
ছোট শুরু, বড় স্বপ্ন
আজ বসুন্ধরা-গুলশান থেকে শুরু। আগামীকাল বাংলাদেশের প্রতিটি জেলায়।
আমাদের মূলমন্ত্র
"ছোট কাজ, বড় স্বস্তি" — প্রতিদিনের কাজের প্রতিশ্রুতি।

আমাদের সার্ভিস সমূহ

Fixed Price-এ NID Verified Helper-দের দিয়ে বাড়ির সমস্যার সমাধান

❄️
AC সার্ভিস
৳৬৫০ থেকে শুরু
ইলেকট্রিশিয়ান
৳২৫০ থেকে শুরু

আমাদের Customer-রা কী বলছেন

বসুন্ধরা, গুলশান ও বনানীর গ্রাহকদের সত্যিকারের অভিজ্ঞতা

৫.০
★★★★★
গড় রেটিং
★★★★★
92%
★★★★
8%
মোট ১০০+ অর্ডার সম্পন্ন

✅ সব রিভিউ সত্যিকারের গ্রাহকদের কাছ থেকে নেওয়া — কোনো কিছু বানানো নয়

আপনার মনে যা আসে

সবচেয়ে বেশি জিজ্ঞেস করা প্রশ্নগুলোর উত্তর

💰 কাজের আগে কি টাকা দিতে হবে?
+
না। HelpLagbe-এ কোনো advance payment নেই। কাজ শেষ হওয়ার পরেই পেমেন্ট করবেন। Cash বা bKash — যেটা সুবিধা।
⏱️ অর্ডার করার কতক্ষণ পরে Helper আসবে?
+
অর্ডার করার ১৫ মিনিটের মধ্যে আমরা কল করে সময় confirm করব। সাধারণত একই দিনে বা পরের দিন সার্ভিস দেওয়া হয়। আপনার পছন্দের তারিখ ও সময় form-এ দিতে পারবেন।
🛡️ ৭ দিনের Warranty মানে কী?
+
কাজ শেষ হওয়ার ৭ দিনের মধ্যে একই সমস্যা হলে আমরা বিনামূল্যে আবার এসে ঠিক করে দেব। কোনো প্রশ্ন ছাড়াই। শুধু আমাদের নম্বরে কল করুন।
🪪 Helper NID Verified মানে কী — কীভাবে নিশ্চিত?
+
আমাদের প্রতিটি Helper-এর জাতীয় পরিচয়পত্র আমরা নিজেরা যাচাই করেছি এবং রেকর্ড রেখেছি। Helper আসার আগে আমরা তার নাম জানিয়ে দিতে পারি। আপনি জানবেন কে আপনার বাড়িতে আসছে।
💵 দামে কি দরদাম করা যাবে?
+
না — এবং এটাই আমাদের সবচেয়ে বড় সুবিধা। Fixed Price মানে সবার জন্য একই দাম। কাজ শুরুর আগেই দাম জানবেন, পরে এক পয়সাও বাড়তি নেই। কোনো দরদামের ঝামেলা নেই।
🔧 Parts বা যন্ত্রাংশ লাগলে কি করবে?
+
Parts লাগলে আমরা আগেই জানাব — Cash Memo সহ বাজারমূল্যে। কোনো markup বা লুকানো চার্জ নেই। আপনি রাজি হলেই parts কেনা হবে, না হলে শুধু সার্ভিস চার্জ দিতে হবে।
📍 কোন কোন এলাকায় সার্ভিস পাওয়া যায়?
+
এখন আমরা বসুন্ধরা, গুলশান, বনানী ও বাড়িধারা এলাকায় সার্ভিস দিচ্ছি। শীঘ্রই আরও এলাকায় সম্প্রসারিত হব। আপনার এলাকা নিশ্চিত না হলে কল করুন: 01410786021
😟 কাজে সমস্যা হলে বা Helper আচরণ খারাপ হলে কী করব?
+
সরাসরি আমাদের Founder-এর নম্বরে কল বা WhatsApp করুন: 01410786021। আমরা ব্যক্তিগতভাবে সমস্যার সমাধান করব। আপনার অভিযোগ আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।
🌙 রাতে বা ছুটির দিনে সার্ভিস পাওয়া যায়?
+
জরুরি প্রয়োজনে সন্ধ্যা ৭টা পর্যন্ত সার্ভিস নেওয়া সম্ভব। ছুটির দিনেও সার্ভিস দেওয়া হয় তবে আগে থেকে booking দিলে ভালো। জরুরি সমস্যায় সরাসরি কল করুন।
📦 Combo Package কি শুধু একদিনেই নিতে হবে?
+
হ্যাঁ, Combo Package-এর সুবিধা পেতে হলে একই দিনে সার্ভিস নিতে হবে। এতে আপনার সময় বাঁচে এবং ছাড়ও পাবেন। আলাদা দিনে নিলে regular price প্রযোজ্য।

আজই সেবা নিন — ১৫ মিনিটে কনফার্মেশন পাবেন

Fixed Price দেখুন, Verified Helper বুক করুন — কাজ শেষে ৭ দিনের Warranty নিশ্চিত।

সম্পূর্ণ মূল্য তালিকা

Fixed Price — কোনো দরদাম নেই, কোনো লুকানো চার্জ নেই

⚠️
পার্টস/মালামাল সম্পর্কে: নিচের সব দাম শুধু সার্ভিস চার্জ — technician-এর শ্রম ও দক্ষতার মূল্য। কোনো যন্ত্রাংশ লাগলে (যেমন: capacitor, wire, switch, gas) সেটার দাম বাজারমূল্যে আলাদা — Cash Memo সহ। বুকিং-এর সময়ই এটা জানানো হবে। কোনো লুকানো চার্জ নেই।
🔍

Inspection Fee

সমস্যা নিশ্চিত না হলে আগে technician গিয়ে দেখে জানাবে

পরিস্থিতিফি
Provider গিয়ে সমস্যা নির্ধারণ করলে, কিন্তু কাজ করানো না হলে৳৩৫০
Inspection-এর পর কাজ দিলেInspection fee মাফ (কাজের দামেই অন্তর্ভুক্ত)
⚠️ নোট: Inspection fee নেওয়ার কারণ customer-কে booking-এর সময়ই জানিয়ে দেওয়া হবে।
🌬️

AC সার্ভিস — সম্পূর্ণ মূল্য তালিকা

সব ধরনের AC — Split, Window, Inverter, Non-Inverter

🧹 AC ক্লিনিং — ৩ ধরন (Regular / Master / Down)
🟢
Regular Cleaning — বেসিক পরিষ্কার
Filter + Cover পরিষ্কার
৳৬৫০ – ৳৮৫০

এই সার্ভিসের মানে কী?

AC-এর ভেতরের filter এবং বাইরের প্লাস্টিক কভার পরিষ্কার করা হয়। Coil বা outdoor unit ধরা হয় না। হালকা ধুলো পরিষ্কারের জন্য এটাই যথেষ্ট।

✅ কী করা হবে
  • Air filter খুলে ধুয়ে দেওয়া
  • Indoor unit-এর বাইরের কভার মোছা
  • Drainage pipe চেক করা
  • AC চালু করে cooling test
✗ কী করা হবে না
  • Evaporator coil পরিষ্কার
  • Outdoor unit পরিষ্কার
  • Deep foam wash
  • Gas pressure check
📅 কখন দরকার? প্রতি ১-২ মাসে একবার। AC ঠিকমতো কাজ করছে, শুধু একটু ধুলো জমেছে। ⏱ ৩০-৪৫ মিনিট
AC-এর ক্ষমতা গ্রাহক মূল্য সার্ভিস চার্জ
১ টন ৳৬৫০ ফিক্সড
১.৫ টন ৳৭৫০ ফিক্সড
২ টন ৳৮৫০ ফিক্সড
🔵
Master Cleaning — ডিপ ক্লিন (Indoor)
Indoor unit সম্পূর্ণ খুলে foam wash
৳১,২০০ – ৳১,৬০০

এই সার্ভিসের মানে কী?

AC-এর indoor unit সম্পূর্ণ disassemble করে ভেতরের coil, blower fan এবং drainage tray — সবকিছু foam/chemical দিয়ে ধোয়া হয়। গন্ধ বা কম ঠান্ডার সমস্যায় এটাই সমাধান।

✅ কী করা হবে
  • Indoor unit সম্পূর্ণ disassemble
  • Evaporator coil foam wash
  • Blower fan পরিষ্কার
  • Drainage tray পরিষ্কার
  • Filter deep wash
  • Cooling performance test
✗ কী করা হবে না
  • Outdoor unit পরিষ্কার
  • Gas pressure check
  • Compressor পরীক্ষা
📅 কখন দরকার? প্রতি ৩-৪ মাসে একবার। AC চলছে কিন্তু ঠান্ডা কম বা দুর্গন্ধ আসছে। ⏱ ১ – ১.৫ ঘণ্টা
AC-এর ক্ষমতা গ্রাহক মূল্য সার্ভিস চার্জ
১ টন৳১,২০০ফিক্সড
১.৫ টন৳১,৪০০ফিক্সড
২ টন৳১,৬০০ফিক্সড
🔴
Down Cleaning — ফুল সার্ভিস (Indoor + Outdoor)
দুটো unit সম্পূর্ণ পরিষ্কার
৳১,৮০০ – ৳২,২০০

এই সার্ভিসের মানে কী?

Indoor unit-এর Master Cleaning সহ Outdoor unit-এর condenser coil ও fan blade পরিষ্কার করা হয়। বছরে একবার এই সার্ভিস নিলে AC অনেক বেশি কার্যকর থাকে।

✅ কী করা হবে
  • Indoor unit সম্পূর্ণ Master cleaning
  • Outdoor condenser coil পরিষ্কার
  • Outdoor fan blade পরিষ্কার
  • Gas pressure check (শুধু check — refill নয়)
  • Full system performance test
📅 কখন দরকার? বছরে একবার (Summer-এর আগে)। অনেকদিন সার্ভিস হয়নি বা Outdoor unit-এ ময়লা জমেছে। ⏱ ২ – ২.৫ ঘণ্টা
AC-এর ক্ষমতা গ্রাহক মূল্য সার্ভিস চার্জ
১ টন৳১,৮০০ফিক্সড
১.৫ টন৳২,০০০ফিক্সড
২ টন৳২,২০০ফিক্সড
💡 বিশেষ AC ধরন — অতিরিক্ত চার্জ:
Cassette AC (সিলিং-এ লাগানো): যেকোনো cleaning-এ +৳৫০০
Floor Standing / Tower AC: যেকোনো cleaning-এ +৳৩০০
Window AC: যেকোনো cleaning-এ +৳২০০
🔧 AC ইনস্টলেশন ও স্থানান্তর
নতুন AC ইনস্টলেশন — Indoor only
৳১,৬০০
Indoor unit fitting, pipe connection, electrical connection, test run। Outdoor নামানো লাগে না।
⏱ ২-৩ ঘণ্টা | Pipe, cable, bracket customer-এর খরচ
নতুন AC ইনস্টলেশন — Indoor + Outdoor
৳২,২০০
দড়ি/সিঁড়ি দিয়ে Outdoor বাইরে রাখা সহ সম্পূর্ণ installation।
⏱ ২-৩ ঘণ্টা | Materials আলাদা
৩য় তলার উপরে Outdoor
৳২,৮০০
ঝুঁকিপূর্ণ/উঁচু তলার কাজ — safety অনুযায়ী করা হবে।
⏱ Site condition অনুযায়ী সময়
Cassette / Ceiling AC Installation
৳৩,৫০০+
জটিল কাজ, বেশি সময় লাগে — site দেখে final quote।
⏱ Site inspection দরকার হতে পারে
AC Re-Installation — ভেতরে
৳২,৫০০
পুরানো AC খুলে নতুন জায়গায় লাগানো — Indoor + Outdoor সম্পূর্ণ সরানো।
⏱ Pipe/materials আলাদা
AC Re-Installation — বাইরে
৳৩,০০০
Outdoor বাইরের দিকে/ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকলে।
⏱ Site condition অনুযায়ী
AC Uninstall — শুধু Indoor
৳১,০০০
বাসা পরিবর্তনের আগে AC সাবধানে খুলে রাখা।
⏱ ১ ঘণ্টা
AC Uninstall — Indoor + Outdoor
৳১,৫০০
Indoor এবং Outdoor উভয় unit খুলে gas সংরক্ষণ করা।
⏱ ১-১.৫ ঘণ্টা
🏗️
উঁচু তলা বা ঝুঁকিপূর্ণ স্থান — বাড়তি চার্জ
৪র্থ তলার উপরে বা বিশেষ পরিস্থিতিতে
৳৩০০ – Custom

কেন বাড়তি চার্জ লাগে?

উঁচু তলায় বা কঠিন জায়গায় AC লাগাতে অতিরিক্ত সময়, দড়ি-হার্নেস সরঞ্জাম এবং বেশি technician লাগতে পারে। নিরাপত্তার সাথে কোনো আপোষ নেই — সেই কারণেই এই চার্জ আলাদা।

পরিস্থিতি বাড়তি চার্জ বিস্তারিত
৪র্থ – ৫ম তলা +৩০০৳ সাধারণ উচ্চতা, সতর্কতার সাথে সম্ভব
৬ষ্ঠ – ৮ম তলা +৫০০৳ Safety harness প্রয়োজন, অতিরিক্ত সময় লাগে
৯ম তলা ও তার উপরে Custom Quote Site visit-এর পরে দাম নির্ধারণ
Outdoor unit ছাদে (rooftop) +৪০০৳ ছাদে হাঁটার পথ না থাকলে বেশি হতে পারে
দেওয়াল বা রেলিং-এর বাইরে outdoor unit Custom Quote ঝুঁকি মূল্যায়নের পর দাম
Lift নেই, সরু সিঁড়ি +২০০৳ ভারী যন্ত্রপাতি বহনের জন্য
📞 নিশ্চিত না হলে আগে কল করুন: বুকিং দেওয়ার আগে আমাদের জানান আপনার তলা সংখ্যা এবং outdoor unit-এর অবস্থান। আমরা ফোনেই সম্ভাব্য চার্জ জানিয়ে দেব — কোনো চমক থাকবে না। 01410786021
⚠️ যেসব ক্ষেত্রে আমরা কাজ নেব না:
  • Safety harness ছাড়া ১০ম তলার উপরে outdoor unit
  • ভাঙা বা অনিরাপদ ছাদ বা বারান্দা
  • Technician-এর মতামতে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ মনে হলে

আমাদের technician-এর নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

💨 Gas Refill / Top-up (Half / Full)
💨
AC Gas Refill / Top-up
R22 (পুরানো AC) এবং R410A (নতুন AC) — Half / Full rate
৳২,০০০ – ৳৭,৫০০

Pricing Rule (Half / Full)

গ্রাম (100/200/300g) ধরে আলাদা দাম না দিয়ে Half / Full করলে customer কম বিভ্রান্ত হবে এবং pricing quotation সহজ হবে। Top-up “Half” ধরেই quote করা হবে — কম লাগলেও Half-এর minimum charge প্রযোজ্য।

Gas Type Capacity Half (Labour + Gas) Full (Labour + Gas)
R22
পুরানো AC, ~২০১৫-এর আগে
১–১.৫ Ton ৳২,০০০ ৳৪,০০০
R22 ২ Ton ৳২,৫০০ ৳৫,০০০
R410A
নতুন AC
১–১.৫ Ton ৳২,৫০০–৳৩,২০০ ৳৪,৮০০–৳৬,০০০
R410A ২ Ton ৳৩,২০০–৳৪,০০০ ৳৬,০০০–৳৭,৫০০
⚠️ গুরুত্বপূর্ণ: Gas refill / top-up-এর আগে leak detection করতে হবে (৳৫০০)। Leak ঠিক না করলে refill করা অর্থহীন — gas আবার বেরিয়ে যেতে পারে।
Gas Leak Detection
৳৫০০
কোথায় gas leak হচ্ছে বিশেষ যন্ত্র দিয়ে খুঁজে বের করা। Refill / top-up-এর আগে আবশ্যক।
Leak Repair (পাইপ)
৳৮০০–৳১,৫০০
Leak Detection + Minor repair/service। বড় repair বা materials আলাদা।
🔩 AC মেরামত (Repair)
Capacitor পরিবর্তন
৳৬০০
AC চালু হয় না বা fan ঘোরে না — সবচেয়ে common সমস্যা। Capacitor দাম আলাদা।
PCB Diagnosis
৳৪০০
Electronic control board-এ সমস্যা সনাক্ত করা। Repair হলে আলাদা charge।
Fan Motor সমস্যা
৳৭০০
Indoor বা outdoor fan ঘুরছে না — diagnosis ও repair (parts আলাদা)।
Thermostat সমস্যা
৳৫০০
AC temperature ঠিকমতো control হচ্ছে না — sensor বা thermostat সমস্যা।
Remote Control সমস্যা
৳৩০০
Remote কাজ করছে না — diagnosis ও মেরামত (বা নতুন remote-এর পরামর্শ)।
Drainage সমস্যা
৳৪০০
Indoor unit থেকে পানি পড়ছে — pipe blockage পরিষ্কার ও মেরামত।

ইলেকট্রিশিয়ান সার্ভিস — সম্পূর্ণ মূল্য তালিকা

NID Verified — ৭ দিনের ওয়ারেন্টি

🟢 ছোট কাজ — ৩০ মিনিটের মধ্যে শেষ
🔌
Switch, Socket ও ছোট কাজ
একটি নির্দিষ্ট কাজ মেরামত বা ইনস্টল
৳৩০০ – ৳৫০০
কাজের ধরন মানে কী সার্ভিস চার্জ
Switch বদলানো ভাঙা বা পুরনো switch নতুন করা ৳৩৫০
switch দাম আলাদা
Socket/Outlet বদলানো নতুন socket লাগানো বা পুরনো বদলানো ৳৩৫০
socket দাম আলাদা
Bulb / CFL / LED Fitting নতুন বাল্ব বা fixture লাগানো ৳৩০০
বাল্ব আলাদা
MCB / Breaker বদলানো Circuit breaker trip করছে বা নষ্ট ৳৪০০
MCB দাম আলাদা
Extension / Multi-plug সমস্যা Spark হচ্ছে বা কাজ করছে না ৳৩০০
Electrical Inspection বাসার wiring check করে রিপোর্ট দেওয়া ৳৪০০
🌀 ফ্যান — ইনস্টলেশন ও মেরামত
Ceiling Fan ইনস্টলেশন
৳৪৫০
নতুন ceiling fan লাগানো — earthing সহ। সর্বোচ্চ নিরাপদ installation।
⏱ ৩০-৪৫ মিনিট
Fan মেরামত
৳৩৫০
Fan ঘোরে না, আস্তে ঘোরে, বা আওয়াজ করছে — capacitor/regulator সমস্যা।
⏱ ৩০ মিনিট
Exhaust Fan ইনস্টলেশন
৳৪০০
রান্নাঘর বা বাথরুমে exhaust fan লাগানো।
⏱ ৩০-৪৫ মিনিট
Fan Regulator বদলানো
৳৩০০
Fan-এর speed control করা যাচ্ছে না — regulator মেরামত বা বদলানো।
⏱ ২০ মিনিট | regulator আলাদা
🟡 মাঝারি কাজ — নতুন line বা ১-২ ঘণ্টার কাজ
🔧
নতুন Point ও Line টানা
নতুন dedicated socket বা circuit তৈরি
৳৭০০ – ৳১,২০০

কখন নতুন line লাগে?

AC, Washing Machine, Geyser — এই ধরনের heavy appliance-এর জন্য আলাদা dedicated circuit দরকার। সাধারণ socket থেকে চালালে overload হয় এবং আগুনের ঝুঁকি থাকে।

কাজের ধরন মানে কী সার্ভিস চার্জ
AC Power Point AC-এর জন্য আলাদা dedicated line + earthing ৳৮০০
wire আলাদা
Washing Machine Point Dedicated socket + earthing ৳৭০০
wire আলাদা
Geyser / Water Heater Point গরম পানির জন্য heavy-duty line ৳৭০০
wire আলাদা
IPS / UPS সংযোগ IPS লাইন বাসায় connect করা ৳৯০০
wire আলাদা
DB Board মেরামত Distribution board check ও repair ৳৮০০
এক রুম আংশিক Rewiring একটা রুমের পুরনো বা বিপজ্জনক wiring বদলানো ৳১,২০০
wire আলাদা
🔴 বড় কাজ — পুরো ফ্ল্যাট বা জটিল কাজ
পুরো ফ্ল্যাট Rewiring
৳৩,৫০০+
নতুন flat বা পুরনো flat-এর সব wiring বদলানো। Wire ও materials আলাদা। Site visit-এ final quote।
Full DB Board Install
৳২,৫০০
নতুন distribution board লাগানো বা পুরনো বদলানো। MCB + materials আলাদা।
Generator Connection
৳২,০০০
Generator বাসায় safely connect করা — changeover switch সহ। Switch আলাদা।
💡
বড় কাজের জন্য আমরা বিনামূল্যে site visit করে সঠিক quote দিই। ফোন বা WhatsApp করুন: 01410786021
📺

ইলেকট্রনিক্স মেরামত — মূল্য তালিকা

ফ্রিজ · ওয়াশিং মেশিন

💡
ইলেকট্রনিক্স মেরামতে Diagnosis চার্জ এবং Repair চার্জ আলাদা। প্রথমে technician সমস্যা ধরবেন, তারপর জানাবেন মেরামতে কত লাগবে। আপনি রাজি হলেই কাজ শুরু হবে। Parts-এর দাম সবসময় বাজারমূল্যে Cash Memo সহ।
🧊 রেফ্রিজারেটর (ফ্রিজ)
🧼
ফ্রিজ Cleaning / Servicing
Basic ও Deep Cleaning
৳৭০০ – ৳১,২০০
সার্ভিসকাজের বিবরণমূল্য
Basic ServiceCoil পরিষ্কার, condenser clean, ভেতর মোছা সহায়তা৳৭০০
Deep Cleaningপুরো ভেতর-বাইরে পরিষ্কার, coil ধোয়া৳১,২০০
💨
ফ্রিজ Gas Refill (Refrigerant)
R134a Gas — Labour + Gas সহ
৳১,২০০ – ৳১,৮০০
সার্ভিসমূল্য
R134a Gas Refill (সাধারণ ফ্রিজ)৳১,২০০ – ৳১,৮০০
Leak Detection + Repair৳৮০০ – ৳১,৫০০
🔧
ফ্রিজ Parts পরিবর্তন
Labour charge — Parts আলাদা (Cash Memo সহ)
৳২৫০ – ৳১,৫০০
PartsLabour Chargeআনুমানিক Parts দাম
Thermostat৳৩৫০৳৩০০-৮০০
Start Relay৳৩০০৳১৫০-৪০০
Door Gasket / Seal৳৪০০৳৩০০-৮০০
Capacitor৳৩০০৳২০০-৫০০
Fan Motor (Evaporator)৳৫০০৳৫০০-১,২০০
Compressor (বড় কাজ)৳১,৫০০৳৩,০০০-১২,০০০
PCB / Control Board৳৫০০৳১,০০০-৪,০০০
Defrost Timer৳৩৫০৳২০০-৫০০
Light / Switch৳২৫০৳১০০-৩০০
🔍
সাধারণ সমস্যা ও আনুমানিক দাম
Diagnosis ৳৩০০ — কাজ দিলে মাফ
Diagnosis: ৳৩০০
সমস্যাসম্ভাব্য কারণআনুমানিক Labour দাম
ঠান্ডা হচ্ছে নাGas কম / Thermostat৳৩৫০-৫০০ + gas
বেশি জমছে (ice)Defrost timer / thermostat৳৩৫০
পানি পড়ছে ভেতরেDrain block / defrost issue৳৩০০
শব্দ হচ্ছেFan motor / compressor৳৪০০-৮০০
Door বন্ধ হচ্ছে নাGasket নষ্ট৳৪০০
Light জ্বলছে নাSwitch৳২৫০
ফ্রিজ একদম চলছে নাCompressor / relay৳৫০০-১,৫০০
💡 Inspection fee নীতি: Technician গিয়ে সমস্যা ধরলে ৳৩০০ Diagnosis চার্জ। কাজ দিলে এই চার্জ মোট বিলে যোগ হয় — আলাদা দিতে হয় না।
🫧 ওয়াশিং মেশিন
🫧
ওয়াশিং মেশিন Cleaning
Basic Service ও Deep Cleaning
৳৬০০ – ৳১,০০০
সার্ভিসকাজের বিবরণমূল্য
Basic Service Drum পরিষ্কার, filter clean, বাইরে মোছা ৳৬০০
Deep Cleaning Drum খুলে ভেতর ধোয়া, tub clean (drum chemical wash) ৳১,০০০
💡 প্রতি ৩ মাসে hot water cycle-এ খালি মেশিন চালান। প্রতি ৬ মাসে Deep Cleaning করান।
🔧
ওয়াশিং মেশিন Parts পরিবর্তন
Labour charge — Parts আলাদা (Cash Memo সহ)
৳৩৫০ – ৳৮০০
PartsLabour Chargeআনুমানিক Parts দাম
Belt (Top Load)৳৩৫০৳১৫০-৩৫০
Drain Pump৳৪৫০৳৪০০-৮০০
Gear / Pulsator৳৬০০৳৫০০-১,৫০০
Motor৳৮০০৳১,৫০০-৪,০০০
Control Board / PCB৳৫০০৳১,৫০০-৪,০০০
Inlet Valve (পানি ঢোকার)৳৩৫০৳২০০-৫০০
Lid Switch / Door Lock৳৩৫০৳২০০-৬০০
Bearing৳৮০০৳৩০০-৮০০
Drum Seal / Tub Seal৳৭০০৳৪০০-১,০০০
Shock Absorber (Front Load)৳৫০০৳৪০০-৮০০
Heating Element (Washer+Dryer)৳৬০০৳৮০০-২,০০০
🔍
সাধারণ সমস্যা ও আনুমানিক দাম
Diagnosis ৳৩০০ — কাজ দিলে মাফ
Diagnosis: ৳৩০০
সমস্যাসম্ভাব্য কারণআনুমানিক Labour দাম
পানি বের হচ্ছে নাPump / filter বন্ধ৳৩৫০-৪৫০
Machine চলছে নাPower issue / control board৳৪০০-৫০০
শব্দ বেশি হচ্ছেBearing / drum balance৳৫০০-৮০০
পানি ভেতরে ঢুকছে নাInlet valve৳৩৫০
কাপড় ভালো পরিষ্কার হচ্ছে নাBelt / pulsator৳৩৫০-৬০০
পানি লিক করছেDoor seal / tub crack৳৭০০ + parts
💡 Inspection fee নীতি: Technician গিয়ে সমস্যা ধরলে ৳৩০০ Diagnosis চার্জ। কাজ দিলে এই চার্জ মোট বিলে যোগ হয় — আলাদা দিতে হয় না।
📞
Diagnosis চার্জ সম্পর্কে নীতি: Technician সমস্যা ধরার পর যদি আপনি repair না করতে চান — তাহলেও শুধু Diagnosis চার্জ দিতে হবে। Repair করলে Diagnosis চার্জ মোট বিলে যোগ হবে। কোনো চাপ নেই, সিদ্ধান্ত আপনার।
📦

কম্বো প্যাকেজ — বেশি সার্ভিস, বেশি সাশ্রয়

একসাথে নিলে ছাড় পাবেন

🌬️ AC প্যাকেজ
🏠 Twin AC Care
২টা AC Master Cleaning (১.৫ টন করে) — একই দিনে
🏢 Triple AC Care
৩টা AC Master Cleaning (১.৫ টন করে) — একই দিনে
☀️ Summer Ready Package
২টা AC Down Cleaning + Gas Pressure Check — গরমের আগে সম্পূর্ণ প্রস্তুতি
🏠 নতুন ফ্ল্যাট প্যাকেজ
📦 Move-in Basic
২টা Ceiling Fan ইনস্টল + AC Power Point + Washing Machine Point
🏡 Move-in Complete
Move-in Basic + ২টা AC ইনস্টলেশন — নতুন বাসায় একবারেই সব
📊

HelpLagbe বনাম অন্যরা

গুলশান-বনানী-বসুন্ধরায় বর্তমান বাজারদর তুলনা

সার্ভিস 🧑‍🔧 পরিচিত লোক 🏢 Brand Service ✅ HelpLagbe
AC Regular Cleaning (১.৫ টন) ৳৩০০-৪০০
দরকষাকষি
৳৮০০-১,০০০ ৳৬০০ ফিক্সড
AC Master Cleaning (১.৫ টন) ৳৫০০-৭০০ ৳১,২০০-১,৫০০ ৳৯৫০ ফিক্সড
AC Down Cleaning (১.৫ টন) ৳৮০০-১,২০০ ৳১,৮০০-২,৫০০ ৳১,৫০০ ফিক্সড
AC ইনস্টলেশন ৳১,০০০-১,৫০০ ৳২,৫০০-৩,৫০০ ৳১,৮০০ ফিক্সড
Electrician ছোট কাজ ৳২০০-৩০০ ৳৫০০-৭০০ ৳৩০০-৪৫০ ফিক্সড
Fan ইনস্টলেশন ৳২০০-৩০০ ৳৬০০-৮০০ ৳৪৫০ ফিক্সড
দাম আগে থেকে জানা যায়? ✓ সবসময়
NID ভেরিফাইড?
৭ দিনের ওয়ারেন্টি? △ সীমিত ✓ সব কাজে
Same Day সার্ভিস? △ অনিশ্চিত ✗ Appointment ✓ সাধারণত
Parts-এ Markup? ✗ প্রায়ই হয় ✗ হয় ✓ কোনো markup নেই
💡
HelpLagbe-এর দাম বাজারের সাধারণ লোকের চেয়ে একটু বেশি — কারণ আপনি শুধু কাজ নন, নিরাপত্তা, বিশ্বাস এবং নিশ্চয়তা কিনছেন। Brand service-এর চেয়ে কম — কারণ আমরা hyper-local এবং overhead কম।

এখনই অর্ডার করুন

Fixed Price দেখলেন। এখন বুক করুন — ১৫ মিনিটে আমরা কল করব।

HelpLagbe · বিশেষজ্ঞের পরামর্শ

বিশেষজ্ঞ পরামর্শ

"সঠিক যত্নে যন্ত্রপাতি দীর্ঘস্থায়ী হয়, বড় খরচ বাঁচে" — আমাদের অভিজ্ঞতা থেকে আপনার জন্য

🧹
AC ফিল্টার কতদিনে পরিষ্কার করবেন?
✅ প্রতিরোধমূলক যত্ন

ঢাকার মতো ধুলো-দূষণযুক্ত শহরে AC ফিল্টার মাত্র ৩-৪ সপ্তাহেই ভরে যায়। ময়লা ফিল্টার AC-এর airflow কমায়, বেশি বিদ্যুৎ খরচ হয় এবং ঠান্ডাও কম হয়।

💡
প্রতি ৪-৬ সপ্তাহে একবার ফিল্টার পরিষ্কার করুন। গ্রীষ্মকালে প্রতি ৩ সপ্তাহে করুন।
⚠️
ফিল্টার না ধুয়ে ৩ মাসের বেশি চালালে compressor-এ চাপ পড়ে — repair-এ ৳৩,০০০–৳৮,০০০ লাগতে পারে।
❄️
AC কম ঠান্ডা করছে — কী করবেন?
🔍 সমস্যা চেনার উপায়

AC চলছে কিন্তু ঘর ঠান্ডা হচ্ছে না — এটা সাধারণত ৩টি কারণে হয়: ময়লা ফিল্টার, gas কম, বা outdoor unit ময়লা।

প্রথমে নিজেই ফিল্টার পরিষ্কার করুন। ৩০ মিনিট পরেও ঠান্ডা না হলে technician ডাকুন।
⚠️
Outdoor unit-এ বরফ জমলে বা পানি পড়লে সঙ্গে সঙ্গে AC বন্ধ করুন — professional সাহায্য নিন।
💨
AC Gas কখন বদলাতে হয়?
🔬 Technical গাইড

Refrigerant gas স্বাভাবিকভাবে কমে না — শুধু leak হলেই কমে। Leak ঠিক না করে gas ভরলে কয়েক মাসেই আবার শেষ হয়।

💡
Gas refill-এর আগে অবশ্যই leak detection করান (৳৫০০)। Leak ঠিক না করে refill করা মানে টাকা নষ্ট।
🌡️
কত তাপমাত্রায় চালালে বিদ্যুৎ কম লাগে?
⚡ বিদ্যুৎ সাশ্রয়

AC ২৪–২৬°C-তে চালালে সবচেয়ে efficient। ১৬–১৮°C-তে চালালে compressor সবসময় চলে — বিদ্যুৎ বিল দ্বিগুণ হতে পারে।

💡
Fan mode + ২৬°C = ৩০–৪০% বিদ্যুৎ সাশ্রয়। ঘুমের সময় sleep mode ব্যবহার করুন।
🌬️
AC থেকে দুর্গন্ধ আসছে — কারণ কী?
🧹 পরিষ্কার রাখার টিপস

AC-এর ভেতরে ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া জমলে দুর্গন্ধ আসে। এটা বাতাসের মাধ্যমে স্বাস্থ্যের ক্ষতি করতে পারে।

Master Cleaning করালে (৳৮০০–৳১,১০০) indoor unit সম্পূর্ণ foam wash হয় — গন্ধ সম্পূর্ণ চলে যায়।
📅
বছরে কতবার AC সার্ভিস করা উচিত?
📋 সার্ভিস ক্যালেন্ডার

ঢাকার পরিবেশে বছরে কমপক্ষে ২ বার AC সার্ভিস করা উচিত।

🌸
মার্চ–এপ্রিল: গরমের আগে Master বা Down Cleaning করান।
❄️
নভেম্বর–ডিসেম্বর: শীতের আগে Regular বা Master Cleaning — সারা বছরের ধুলো পরিষ্কার।
🔌
গরম switch বা socket — কতটা বিপদজনক?
⚠️ জরুরি সতর্কতা

Switch বা socket গরম হওয়া মানে loose connection বা overloading। এটা আগুনের সরাসরি কারণ হতে পারে।

⚠️
গরম switch দেখলে সাথে সাথে ওই circuit-এর MCB বন্ধ করুন। কখনো নিজে খুলতে যাবেন না।
📞
জরুরি সার্ভিস: 01410786021 — HelpLagbe Verified Electrician।
Multi-plug-এ একসাথে অনেক যন্ত্র কি ঠিক?
🏠 ঘরোয়া নিরাপত্তা

একটা multi-plug-এ AC, গিজার, washing machine একসাথে চালানো অত্যন্ত বিপদজনক।

AC, geyser, washing machine-এর জন্য আলাদা dedicated socket বানান (৳৭০০–৳৮০০)। একবারের খরচ, সারাজীবনের নিরাপত্তা।
🏚️
পুরনো wiring কতটা বিপদজনক?
🔍 ঝুঁকি মূল্যায়ন

বাংলাদেশের অনেক ফ্ল্যাটে ১০–১৫ বছরের পুরনো wiring আছে। গরমে এটা loose হয়ে spark ও আগুনের ঝুঁকি তৈরি করে।

⚠️
নতুন ফ্ল্যাটে ওঠার আগে Electrical Inspection করান (৳১,০০০)। পুরনো বাসায় প্রতি ৩–৪ বছরে একবার।
🛡️
MCB বারবার trip করলে কী করবেন?
⚡ সঠিক পদক্ষেপ

MCB বারবার trip করা মানে ওই circuit-এ overload বা short circuit আছে। বারবার ON করা সমস্যার সমাধান নয়, বরং বিপদ বাড়ায়।

Trip করলে সব appliance বন্ধ করুন, MCB ON করুন। আবার trip করলে electrician ডাকুন।
🌧️
বর্ষায় বিদ্যুৎ ঝুঁকি বেশি — কেন?
🔒 মৌসুমী সতর্কতা

বর্ষায় ভেজা দেওয়াল, জলাবদ্ধতা ও আর্দ্রতার কারণে বিদ্যুৎ পরিবাহিতা বাড়ে। Earthing দুর্বল হলে shock-এর ঝুঁকি তৈরি হয়।

⚠️
বর্ষার আগে বাড়ির earthing চেক করান। ভেজা হাতে কোনো switch বা appliance ধরবেন না।
🔧
কখন DIY করবেন, কখন professional ডাকবেন?
⚖️ সিদ্ধান্তের গাইড

সব কাজ নিজে করা যায় না — বিদ্যুতের কাজে ভুল মানে জীবনের ঝুঁকি।

নিজেই করুন: বাল্ব পরিবর্তন, fuse পরীক্ষা।
⚠️
Professional ডাকুন: wiring, switch/socket বদলানো, MCB install, earthing, যেকোনো sparking সমস্যা।
🫧
Washing Machine দীর্ঘস্থায়ী রাখার উপায়
🔧 যত্নের গাইড

Washing machine থেকে দুর্গন্ধ আসার মানে drum-এ ব্যাকটেরিয়া জমেছে। Front Load মেশিনে এই সমস্যা বেশি হয়।

💡
প্রতি ৩ মাসে hot water cycle-এ খালি মেশিন চালান। প্রতি ৬ মাসে Deep Cleaning করান (৳৬০০)।
ধোয়ার পর মেশিনের দরজা সামান্য খোলা রাখুন — ভেতরটা শুকায়, গন্ধ হয় না।
🧊
ফ্রিজ সঠিকভাবে ব্যবহার করুন
💡 দৈনন্দিন যত্ন

ফ্রিজে গরম খাবার সরাসরি রাখলে compressor-এ অতিরিক্ত চাপ পড়ে। দরজার seal নষ্ট হলে ফ্রিজ সবসময় চলতে থাকে।

মাসে একবার দরজার rubber seal ভেজা কাপড় দিয়ে মুছুন। Seal ভালো থাকলে ফ্রিজ দীর্ঘস্থায়ী হয়।
🔋
IPS ব্যাটারি দীর্ঘস্থায়ী করার উপায়
⚡ ব্যাটারি যত্ন

IPS ব্যাটারি সঠিক যত্নে ৬–৭ বছর চলে। ব্যাটারির পানি শুকিয়ে গেলে তা নষ্ট হয়ে যায়।

💡
প্রতি ২ মাসে পানি চেক করুন। শুধু distilled water দিন — সাধারণ পানি দেবেন না।
⚠️
IPS-এর আশেপাশে আগুন বা spark হলে বিস্ফোরণের ঝুঁকি আছে। বদ্ধ ঘরে রাখবেন না।
📅
বার্ষিক রক্ষণাবেক্ষণ ক্যালেন্ডার
🏠 পুরো বছরের পরিকল্পনা

সঠিক সময়ে সঠিক কাজ করলে বড় repair-এর দরকার হয় না।

🌸
মার্চ–এপ্রিল: AC Master/Down Cleaning + Gas Pressure Check।
🌧️
বর্ষার আগে: Earthing চেক + Washing Machine Deep Clean।
❄️
নভেম্বর–ডিসেম্বর: AC Regular/Master Cleaning + ফ্রিজ Seal চেক।
💸
ছোট সমস্যা দ্রুত ঠিক করলে বড় খরচ বাঁচে
💰 বুদ্ধিমানের সিদ্ধান্ত

"পরে দেখব" মনোভাব ঢাকার বাস্তবতায় সবচেয়ে ব্যয়বহুল ভুল।

📊
উদাহরণ: Loose connection → ৳৩৫০-তে ঠিক হয়। দেরি করলে wire পুড়ে পুরো circuit বদলাতে ৳১,৫০০–৳৩,০০০ লাগে।
📦
Combo Package-এ সাশ্রয় করুন
🎯 স্মার্ট পছন্দ

একসাথে একাধিক সার্ভিস নিলে সময় ও টাকা দুটোই বাঁচে।

💡
Twin AC Care: ২টা AC একই দিনে — ৳২,৪০০ (আলাদায় ৳২,৮০০)। ৳৪০০ সাশ্রয়।
☀️
Summer Ready: ২টা Down Cleaning + Gas Check — ৳৩,৯০০-তে (সাশ্রয় ৳৬০০)।
🏠
নতুন ফ্ল্যাটে উঠলে প্রথমেই যা করবেন
🔑 গুরুত্বপূর্ণ পদক্ষেপ

নতুন ফ্ল্যাটেও wiring ত্রুটিপূর্ণ থাকতে পারে। আগে থেকে জানলে বড় বিপদ এড়ানো যায়।

Electrical Inspection মাত্র ৳১,০০০ — পাবেন সম্পূর্ণ wiring রিপোর্ট + earthing চেক + বিশেষজ্ঞ পরামর্শ।
🧠
Regular সার্ভিস vs বড় Repair — তুলনা
📊 খরচের হিসাব

নিয়মিত সার্ভিসে ছোট খরচ করলে বড় repair এড়ানো যায়।

📈
AC Regular Cleaning: বছরে ৳১,০০০–৳১,৫০০
VS
Compressor বদলানো: ৳৮,০০০–৳১৫,০০০+

এই সমস্যাগুলো নিজের বাসায় দেখছেন?

বিশেষজ্ঞ সাহায্য নিন — Fixed Price-এ, NID Verified Helper দিয়ে।
১৫ মিনিটের মধ্যে কনফার্মেশন কল পাবেন।